শৈত্যপ্রবাহে তাপমাত্রা নামবে ৬ থেকে ৭ ডিগ্রিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৩১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৫:১৮

শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা নেমেছে দেশজুড়ে

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীসহ সারাদেশে সকালটা ছিল কুয়াশার চাদরে মোড়ানো। সূর্যের মুখ দেখা যায়নি। রাত থেকেই বইছে কনকনে ঠাণ্ডা বাতাস। তাপমাত্রা কমেছে তিন থেকে সাত ডিগ্রি পর্যন্ত। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, দেশের কোথাও কোথাও আগামী দু’দিনে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে। 

শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবন  

‘এইবার কি শীত আগেই পড়লো নাকি? অনেক শীত লাগতেছে। রাতে রিকশা চালাবো কেমনে বুঝতেছি না। এখনই হাত পা জমে যাইতেছে,’ রিকশায় প্যাডেল মারতে মারতে উদ্বেগে বলছিলেন রাজধানীর এক রিকশাচালক মফিজ উদ্দিন। শুধু তিনি নন, একই অবস্থা অন্য নিম্ন আয়ের মানুষেরও। কনকনে ঠাণ্ডা বাতাসে সকালবেলা সবার ছিল জবুথবু হয়ে চলাফেরা, অফিসগামী মানুষের কষ্ট ছিল সীমাহীন। খুব প্রয়োজন ছাড়া পারতপক্ষে ঘর থেকে বের হননি কেউ।

তবে প্রকৃতির ঘড়ি বলছে, শীত এসেছে শীতের হিসেবেই। ঋতুচক্রে এখন শীত, ৪ঠা পৌষ আজ। রাজধানীবাসী এই শীতে যতটা কাতর, তারচেয়েও অনেক বেশি শীতে জর্জর দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল। কারণটা শীতের সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীর তুলনায় এসব এলাকায় তাপমাত্রা কমেছে চার থেকে সাত ডিগ্রি পর্যন্ত। এই তাপমাত্রা আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

কুয়াশায় গ্রামে চলাফেরায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ  

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই তাপমাত্রা কমতে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৬/৭ ডিগ্রি সেলসিয়াস। এখন অনেক এলাকায় শৈত্য প্রবাহ বইছে। আরও বিস্তৃত হবে এলাকা। ঢাকার তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে।

আবহাওয়া অধিদফতর জানায়, মধ্যরাত থেকে দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বইতে শুরু করে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আরও ছয় জেলার তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। বইছে মৃদু শৈত্য প্রবাহ।

বুড়িগঙ্গা ঢাকা পড়েছে কুয়াশায়। (ছবি: ফোকাস বাংলা)

আজ রাজশাহীতে ৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৮, নওগাঁর বদলগাছিতে ৯ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮ এবং যশোরে ৯ দশমিক ২।

ঢাকায়ও কমেছে তাপমাত্রা। রাজধানীতে আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩,যা গতকাল ছিল ১৬ দশমিক ২। এছাড়া চট্টগ্রামে  ১৬,  সিলেট ১৫ দশমিক ৮, রংপুরে ১১, খুলনায় ১২ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শীতে জবুথবু সাধারণ মানুষ।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘন  কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর,  ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা রাতে আরও দুই থেকে তিন  ডিগ্রি কমে যাবে। আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আর আগামীকাল শুক্রবার সূর্য উঠবে ভোর ৬টা ৩৬ মিনিটে।

 

 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম