রাজাকারের তালিকা তৈরির ব্যয় সম্পর্কে জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজাকারের তালিকা তৈরির ব্যয় নিয়ে কোনও কোনও গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রচার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কোনও কথা বলেননি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দফতরে সংবাদ সম্মেলন করেন। এতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনের তথ্য সরকারিভাবে সংরক্ষিত আছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রিফিংকালে রাজাকারদের তালিকা তৈরির ব্যয় বিষয়ে মন্ত্রী কোনও কিছু বলেননি। কোনও কোনও গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।
এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। 

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
দেশকে ‘নব্য রাজাকার’মুক্ত করার হুঁশিয়ারি আ.লীগ নেতাদের
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বর্তমান মেয়াদে হচ্ছে না রাজাকারের তালিকা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম