শেখ হাসিনা দেশে আসায় আ. লীগ এক হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগ এখন অনেক সম্মানজনক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ফলে আওয়ামী লীগ এক হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘এদেশে বিচার ছিল না। যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনোদিন বিচার হবে এটা কেউ কল্পনা করেনি। তিনি (শেখ হাসিনা)  বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। যারা স্বঘোষিত খুনি তাদেরকে বিচারের সম্মুখীন করেছেন। কোনও লোকই আইনের ঊর্ধ্বে নয়, শেখ হাসিনা সেটা প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরার সঙ্গে সঙ্গে  মুক্তিযোদ্ধারা প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান তিনি দিয়েছেন। শেখ হাসিনা দেশে না আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন আমরা অর্জন করতে পারতাম না। এখন আমরা মোটামুটিভাবে বলতে পারি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি। তার কারণেই দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।’

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম