সাড়ে চার হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

 

একনেক বৈঠক, ছবি: ফোকাস বাংলা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬শ’ কোটি টাকা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে একনেক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৯-২০ অর্থবছরের ১৪তম এই সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেন, ‘একনেক সভায় ৯টি প্রকল্প অনুমোদন হয়েছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।’

সভায় অনুমোদন পাওয়া ৯টি প্রকল্প হলো:

১. নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং পাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প।

২. মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও মিশ্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প।

৩. সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূরীকরণ, পানি বিশুদ্ধকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প।

৪. ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

৫. ঢাকা মহানগরের পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও দৃষ্টিনন্দনকরণ প্রকল্প।

৬. মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্প।

৭. দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রকল্প।

৮. চামড়া শিল্পনগরী ঢাকা, প্রকল্পের মেয়াদ (জানুয়ারি ২০০৩ থেকে জুন ২০২০) বৃদ্ধিকরণ।

৯. হাওড় এলাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রকল্প।

 

/এসআই/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম