ট্রেনের চালকদের পর্যবেক্ষণে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৩০

২৩ জুন কুলাউড়ায় রেল সেতু ভেঙে চারটি বগি লাইনচ্যুত হয়ে নদীতে (ছবি-প্রতিনিধি) রেল দুর্ঘটনা রোধে ট্রেনের চালকদের পর্যবেক্ষণে রাখার পক্ষে মত দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এজন্য প্রতিটি ট্রেনের ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি রেললাইনগুলো রক্ষণাবেক্ষণ ও তদারকির সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।

বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, কমিটি দুর্ঘটনা রোধে লাইন ভালো করে দেখভাল করতে বলেছে। একইসঙ্গে ট্রেনের চালককে পর্যবেক্ষণে রাখার জন্য সিসি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি জানান, বৈঠকে দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ট্রেন থামানোর পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়।

তিনি আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায় ছাড়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে ট্রেনের সিগন্যাল এবং চালকদের কার্যক্রম মনিটরিংয়ে একাধিক পর্যবেক্ষক নিয়োগ করার বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন অংশ নেন।

উল্লেখ্য, ট্রেনকে নিরাপদ বাহন ভাবা হলেও এ বছর ট্রেন দুর্ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। বছরের মাঝামাঝি ২৩ জুন সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাকবলিত হয় আন্তনগর উপবন এক্সপ্রেস। সেদিন রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার কাছেই সেতু ভেঙে লাইনচ্যুত হয়ে ট্রেনটির কয়েকটি বগি খালে পড়ে যায়। এতে ৫ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হন। এরপর ১১ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৬ যাত্রী নিহত হন। এ ঘটনার মাত্র তিনদিনের মধ্যে ১৫ নভেম্বর দুপুরে উল্লাপাড়া স্টেশনে দুর্ঘটনাকবলিত হয় ঢাকা থেকে লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস। ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্ম পার হওয়ার পর হঠাৎ ইঞ্জিনটি ওপরের দিকে উঠে লাইন থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনসহ এসি বগিতে আগুন ধরে। এরপর আরও তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ জন যাত্রী আহত হন। এছাড়াও ছোট ছোট আরও কিছু রেল দুর্ঘটনা ঘটেছে বছরজুড়েই।
এসব দুর্ঘটনার পর রেলমন্ত্রী, রেল সচিব এবং দুর্ঘটনা পরবর্তী গঠিত তদন্ত কমিটিগুলো রেললাইন সংস্কার, রেলসেতু সংস্কারসহ বিভিন্ন ধরনের নির্দেশনা, পরামর্শ ও প্রস্তাব দিলেও চালকদের পর্যবেক্ষণে রাখতে সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব এটিই প্রথম।

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম