বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪২




বিজিবি-বিএসএফ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক  বৃস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে বিএসএফের সদর দফতরে শুরু হয়েছে।

এ সম্মেলন আগামী ২৯ ডিসেম্বর ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে। সম্মেলন শেষে বাংলাদেশ প্রতিনিধি দল আগামী ৩০ ডিসেম্বর দেশে ফিরবে বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে বিএসএফ মহাপরিচালক ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন  কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো ও আহত অথবা হত্যা করা সম্পর্কে প্রতিবাদ জানানো এবং এধরনের কর্মকাণ্ড বন্ধে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে।
সীমান্তে ইয়াবা পাচার, ফেনসিডিল, মদ, গাঁজা, হেরোইন, এবং ভায়াগ্রা ও সেনেগ্রসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান বন্ধেও আলোচনা হবে।
এছাড়া, ভারতের অভ্যন্তরে ফেনসিডিলসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য অথবা মাদকদ্রব্যের কারখানা অথবা গুদাম এবং মাদকের চোরাচালান রোধ, মাদকপাচারকারীদের সম্পর্কিত তথ্য বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধ, সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত সম্পর্কিত সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন এবং বাংলাদেশের সীমান্ত সড়ক নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
সফরকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সীমান্ত সম্মেলন উপলক্ষে ২৭ ডিসেম্বর চাওলা ক্যাম্প স্টেডিয়ামে বিজিবি ও বিএসএফ ভলিবল টিমের মধ্যে ‘মৈত্রী কাপ টুর্নামেন্ট (ভলিবল)’ অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর সীমান্ত সম্মেলনের ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম