শাহজালাল বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২১

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ হলে এটি এ অঞ্চলের সেরা বিমানবন্দর হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব আলী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই মাহেন্দ্রক্ষণ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সবার প্রত্যাশা একটি সুন্দর বিমানবন্দর হোক। সবার কাঙ্ক্ষিত বিমানবন্দর হবে। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে।’

প্রতিমন্ত্রী আরও  বলেন, ‘আন্তর্জাতিক মানের সেবা দিতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অত্যাধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেভাবে আকাশে শান্তির নীড়, আমাদের নতুন টার্মিনালও হবে শান্তির পরশ।’

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান উন্নত করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, তিনি যেভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের উন্নয়নে চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, ‘এত বছরেও আমরা সত্যিকার অর্থে এ খাতে উন্নয়ন করতে পারিনি। বহু প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা এ জায়গায় এসেছি। আগামী ৪৮ মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণ কাজ সম্পন্ন হবে।’

মহিবুল হক বলেন, ‘এ টার্মিনাল নির্মাণ হলে বছরে ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটি এমন একটি মেকানিজমে নিয়ে আসা হচ্ছে, কোথাও একটি সুইচ নষ্ট হলে সেটা তাৎক্ষণিকভাবে জানা যাবে।’ 

তিনি বলেন, ‘নতুন টার্মিনাল হলে গ্রাউন্ড হ্যান্ডলিং যেকোনও সংস্থা করতে পারবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাজ দেওয়া হবে।’          

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বহুল প্রতীক্ষিত এ নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম