‘ঢাকা সিটি নির্বাচন হবে এক্সেপ্টেবল ও ক্রেডিবল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:০৯

ওবায়দুল কাদের বর্তমান সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর দাবি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, এক্সেপ্টেবল এবং ক্রেডিবল হবে।’ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সন্দেহের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অন্ধকারে ঢিল ছোঁড়া তাদের পুরনো অভ্যাস। নির্বাচনের আগেই তারা হেরে যায়। নির্বাচনের আগেই বলছে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ধরনের সংশয় থাকা উচিত নয়। আমরাও প্রমাণ করবো নির্বাচন ফ্রি, ফেয়ার হবে। সেই লক্ষ্যে ইলেকশন কমিশনকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে। বাংলাদেশের অর্থনীতি ১৮০ কোটি ডলারের। যেটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩০০ কোটিতে রূপান্তরিত হবে। এটি সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। যিনি ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন।’

এসময় তিনি ভেজাল, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ মাদক সুনামির মতো আমাদের সমাজকে গ্রাস করেছে। একইসঙ্গে গ্রাস করছে ভেজাল। সঙ্গে দুর্নীতিও আছে। সারা দুনিয়াতেই দুর্নীতি আছে। এই দুর্নীতি, মাদক ও ভেজাল আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাগুলোতে আপনারা কিছু কাজ করতে পারেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা ভেজালের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।’

অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহাসচিব মো. কামাল শরীফ।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম