৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে দফতরি কাম প্রহরীদের অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৫

প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীদের অবস্থান কর্মসূচি চাকরি জাতীয়করণসহ সার্বক্ষণিক ডিউটি বাদ দিয়ে ৮ ঘণ্টা কর্মদিবস নির্ধারণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকেই এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়ার অংশ হিসেবে প্রায় ৩৭ হাজার কর্মচারীকে এই পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর থেকেই দাফতরিক কাজ ও রাতের প্রহরী দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করলেও তারা ন্যায্য বেতন ভাতা থেকে বঞ্চিত।

দফতরি কাম প্রহরীরা জানান, তাদের প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। নেই কোনও নৈমিত্তিক ছুটি। এসব  সমস্যা নিয়ে তারা চাকরি জাতীয়করণের দাবিতে ২০১৭ সালে উচ্চ আদালতে একটি রিট দায়ের করেন। ২০১৯ সালে ওই মামলার রায়ে ২৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কর্মদিবস নির্ধারণ করতে বলেন আদালত। তারা আরও জানান, কিন্তু এই ঘটনার এক বছর পার হতে চললেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কিছু জানানো হয়নি। তাই তাদের পাঁচ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

পাঁচ দফ দাবি হলো—দফতরি কাম প্রহরীদের রাজস্ব খাতে স্থানান্তর করা, আদালতের রায় বাস্তবায়ন করা, আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করা, বেতন বৈষম্য দূর করা এবং নৈমিত্তিক ছুটির ব্যবস্থা করা।

অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড় হাজারের বেশি দফতরি কাম প্রহরী অংশ নেন।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের