দালালমুক্ত বিআরটিএ চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০১:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:১১

বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দালালমুক্ত দেখতে চায় সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়টি নিশ্চিত করতে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করে।
রবিবার (২৯ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, মো. ছলিম উদ্দীন তরফদার এবং রাবেয়া আলীম অংশগ্রহণ করেন।
বৈঠকে মহাসড়কে থ্রি হুইলার/নসিমন-করিমন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসের সুবিধাজনক সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের ব্যবস্থা নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে জয়দেবদপুর-এলেঙ্গা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডার পাস/ওভারপাসের উন্নত লাইটিং ব্যবস্থা নিশ্চিত করে দুর্ঘটনা রোধ করার সুপারিশ করা হয়েছে।

/ইএইচএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম