নিরাপদ আম রফতানি নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৩:০৭

নিরাপদ আম রফতানি নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী ফ্রুট ফ্লাই রোধ করে নিরাপদ আম রফতানি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘প্রকল্প পরিচালককে শুধু দায়িত্ব দিলে হবে না, দফতর প্রদান হিসেবেও প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল হতে হবে।’ এছাড়া ৩০টি উপজেলায় কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয় জানার জন্য এবং এর ফলে কৃষক কীভাবে উপকৃত হবে এ বিষয়ে উপ-সচিব পদমর্যদার কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের নির্দেশ দেন তিনি।
রবিবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় মাসিক (ডিসেম্বর) এডিপি সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, ‘ডাল ও তেল উৎপাদন বাড়াতে আরও গুরুত্ব দিতে হবে। ক্রমান্বয়ে ডাল ও তেল রফতানি কমিয়ে আনতে হবে। অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোডসহ অন্যান্য নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে প্রকল্প ও মাঠপর্যায় পরিদর্শন করে কাজের লক্ষ্যমাত্রা অর্জন এবং এর প্রতিফলন জানাতে হবে। সব পর্যায়ের অফিসারদেরও নিয়মিত মাঠ পরিদর্শনে যেতে হবে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘কোন কোন পাটজাত পণ্য বাজারজাত করা যায় তা নির্ণয় করতে হবে। পাটের বহুমুখী ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে।’ রাজধানীর মানকি মিয়া এভিনিউয়ে কৃষকের হাটে যেসব নিরাপদ সবজি বিক্রি হচ্ছে সেসব সবজি যে জমিতে উৎপন্ন হয়েছে তার মাটি পরীক্ষা করে ফলাফল নির্ণয়েরও নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় সভায় উপস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান জানান, তার প্রতিষ্ঠান থেকে জমিতে যেসব সেচ পাম্প বসানো হয়েছে তা এখন অ্যাপস এর মাধ্যমে বন্ধ ও চালু করা হচ্ছে। আগামী বছর মুজিববর্ষে বাংলাদেশের সব সেচে পাম্প অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে যা প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম