পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে মৎস্য আইনের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: পিআইডি) পাঁচ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানার বিধান রেখে ‘সামুদ্রিক মৎস্য আইন-২০১৯’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইন-২০১৯, একটি অর্ডিনেন্স হিসেবে চালু ছিল ১৯৮২ সালের আগে। নতুন আইনে সমুদ্রে যে নৌযানগুলো মাছ ধরতে যাবে সেগুলোর আকারের বর্ণনা দেওয়া আছে। আইনে আরও বলা হয়—সমুদ্রে মৎস্য শিকারে গেলে লাইসেন্স নিতে হবে। দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হবে। আইনের ধারা যদি কেউ লঙ্ঘন করে, তবে সর্বোচ্চ তিন কোটি টাকা জরিমানা ও পাঁচ বছরের জেলের বিধান রাখা হয়েছে।’
‘অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধান রাখা হয়েছে আইনে। বিদেশি কোনও নৌযান বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মৎস্য শিকার করলে তাদের জন্যও একই শাস্তির বিধান রাখা হয়েছে। এই অপরাধের আগের শাস্তি ছিল এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মন্ত্রিপরিষদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি হবে কিশোরগঞ্জ জেলা শহরে। এই আইনে ৫৫টি ধারা রাখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট, সিনেট—এগুলোর নিয়োগ কীভাবে হবে তার বিধান রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ আইনেও ৫৫টি ধারা রাখা হয়েছে। এতেও চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সিন্ডিকেট, সিনেট—এগুলোর নিয়োগ কীভাবে হবে তার বিধান রাখা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে। এই আইনের ৩৪/৫ ধারা বলে কমিশন একটি অর্থবছরে যতবার চাইবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ট্যারিফ পরিবর্তন করতে পারবে। বিদ্যমান আইনে এক অর্থবছরে একবারের বেশি ট্যারিফ পরিবর্তন করতে পারতো না।’
তিনি জানান, আজকের বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরিত ‘এক্সিবিশন অ্যান্ড মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার’ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
‘বৈঠকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কোম্পানির মেমোরেনডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সভায় বাংলাদেশ কম্পিউটার কউন্সিলের আওতায় “স্ট্যার্টআপ বাংলাদেশ লিমিটেড” শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কোম্পানিরও মেমোরেনডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।’
আনোয়ারুল ইসলাম বলেন, “প্রটোকল রিলেটিং টু বি মাদ্রিদ অ্যাগ্রিমেন্ট কনসার্নিং দ্য ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন অব মার্কস-১৯৮৯’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে।’

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক