সরকারি কর্মচারীদের গৃহ ঋণে সুদ কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:২২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২৩:২৬

বাংলাদেশ সরকার সরকারি কর্মচারীদের সহজে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য সরকারের দেওয়া গৃহ ঋণের সুদ আরও কমানো হয়েছে। বিদ্যমান নীতিমালা সংশোধন করে সোমবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, গৃহ ঋণের সুদহার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। এ আদেশ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই হার আগে ছিল সর্বোচ্চ ১০ শতাংশ। আগে সরল সুদ ছিল, এখনও তাই। অর্থাৎ সুদের ওপর কোনও সুদ আরোপ করা হবে না।

নীতিমালায় বলা হয়েছে, ১০ শতাংশের মধ্যে ৫ শতাংশ সুদ দেবেন ঋণ গ্রহণকারী, বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দেবে। নীতিমালার ৭.১ (ঘ) (৩) অনুচ্ছেদ সংশোধন করে সুদের হার ৯ শতাংশ নির্ধারণ করা হয়।বলা হয়েছে, নতুন সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নীতিমালা অনুযায়ী, চাকরির গ্রেড মেনে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণ পাবেন সরকারি কর্মচারীরা। বেসামরিক ও সামরিক কর্মচারীদের সঙ্গে পরবর্তীতে বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও এ সুবিধা পাচ্ছেন।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম