বছরের প্রথম দিনে জন্ম নেবে ৮ হাজারের বেশি শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

শিশু (ছবি: ইন্টারনেট) বাংলাদেশে ২০২০ সালের প্রথম দিনে আনুমানিক আট হাজার ৯৩ শিশু জন্মগ্রহণ করবে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এদিন বিশ্বজুড়ে জন্ম নেবে প্রায় তিন লাখ ৯২ হাজার ৭৮ শিশু। ইউনিসেফ বলছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে খুব সম্ভবত ২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে হবে শেষ শিশুটির জন্ম।

বিশ্বব্যাপী জন্মগ্রহণ করা শিশুদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশুর জন্ম হবে যে আটটি দেশে। সেগুলো হলো–  ভারত (৬৭,৩৮৫); চীন (৪৬,২৯৯), নাইজেরিয়া (২৬,০৩৯), পাকিস্তান (১৬,৭৮৭), ইন্দোনেশিয়া (১৩,০২০), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৪৫২),  গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (১০,২৪৭) ও ইথিওপিয়া (৮,৪৯৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, ‘নতুন একটি বছর এবং নতুন একটি দশকের সূচনা কেবল আমাদের ভবিষ্যতের জন্য নয়, আমাদের পরে যারা আসবে তাদের ভবিষ্যতের প্রতি আমাদের আশা ও আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত করার সুযোগ। প্রতি জানুয়ারিতে ক্যালেন্ডারের বদলে যাওয়া আমাদের প্রতিটি শিশুর জীবনের যাত্রা শুরুর বিষয়ে– যদি তাদের শুধু সেই সুযোগ দেওয়া হয়– সব ধরনের সম্ভাব্যতা ও সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেয়।’

নববর্ষের দিনটি বিশ্বজুড়ে শিশুদের জন্মগ্রহণের জন্য শুভদিন বিবেচনা করে ইউনিসেফ এটি উদযাপন করে। তবে বিশ্বজুড়ে লাখ লাখ নবজাতকের জন্য তাদের জন্মের এই দিনটি খুব একটা শুভ হয়ে দেখা দেয় না কোনও কোনও সময়– এই শঙ্কা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে ২৫ লাখ নবজাতক তাদের জীবনের প্রথম মাসেই মারা যায়। তাদের প্রায় এক তৃতীয়াংশ জীবনের প্রথম দিনেই মারা যায়।

ইউনিসেফের ‘এভরি চাইল্ড অ্যালাইভ’ প্রচারাভিযান যথাযথ প্রশিক্ষণসহ স্বাস্থ্যকর্মীদের পেছনে জরুরি বিনিয়োগের আহ্বান জানায়। তারা গর্ভাবস্থা, প্রসব এবং জন্মকালীন জটিলতাগুলো প্রতিরোধে ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এবং প্রত্যেক মা ও শিশু যাতে একজোড়া নিরাপদ হাতের যত্নে থাকে তা নিশ্চিত করতে সঠিক ওষুধ নিয়ে তৈরি থাকেন।

 

/ইউআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম