ময়মনসিংহ ও নেত্রকোনায় সীমান্ত সড়ক হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ২১:১৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় সীমান্ত সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫৫৯ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে সড়ক ও জনপথ অধিদফতর এ সড়কের প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে। আন্তজেলা সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে সহজ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।
সীমান্ত সড়ক নির্মাণের প্রধান কাজগুলো হচ্ছে, সড়ক বাঁধে মাটির কাজ, নতুন পেভমেন্ট নির্মাণ, সড়ক বাঁধ প্রশস্ত, সার্ফেসিং, ৪৮টি পিসি গার্ডার সেতু নির্মাণ, আরসিসি বক্স কালভার্ট নির্মাণ ও সাইন সিগন্যালসহ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে সুপারিশে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

/জেইউ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম