মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমেও বই উৎসব পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ১৪:১০আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৪:২৩

ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে ‘বই উৎসব ২০২০’ উদ্বোধন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী  অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। বুধবার (১ জানুয়ারি) সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক প্রাথমিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০ লাখ বই বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব

বুধবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে বই বিতরণ উৎসব পালন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২০ শিক্ষাবর্ষের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাদীক্ষায় ও অর্থনৈতিক উন্নয়নে জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে মসজিদভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের বই উৎসব

অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবকরা অংশ নেন।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। আজ ১ জানুয়ারি সারা দেশের সব স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন নয়: বই উৎসবে শিক্ষামন্ত্রী

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম