ঢাবির খেলার মাঠ হয়ে ওঠে শিশুদের ‘আনন্দ আশ্রম’

এস এম আববাস
০১ জানুয়ারি ২০২০, ১৬:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৬:৪২

ঢাবির খেলার মাঠে আয়োজিত বই উৎসবে নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠে শিশু শিক্ষার্থীরা গেল বছরের শেষ দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আনন্দের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়ার পরামর্শও দেন তিনি। এরপরেই বই উৎসবকে ঘিরে সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে বয়ে যায় আনন্দের জোয়ার। বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার আনন্দে মাতে শিক্ষার্থীরা। এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠ শিশুদের জন্য হয়ে ওঠে ‘আনন্দ আশ্রম’।

বই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাজানো শুরু হয়। বুধবার (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বই উৎসবের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর দেশব্যাপী উৎসবের অংশ হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

বই উৎসবের আনন্দে মাতে শিশু শিক্ষার্থীরা এদিন সারাদেশে প্রায় চার কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিকের দুই কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৬২৯ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বই উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শিশুদের শুধু পড় পড় বললে, তাদের পড়তে ইচ্ছা করে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের শেখাতে হবে।’

উৎসবের রঙিন আয়োজনে শিশু শিক্ষার্থীদের সঙ্গে সাকিব আল হাসানসহ অন্যরা বুধবার বিশ্ববিদ্যালয় খেলার মাঠে কেন্দ্রীয় বই উৎসবে প্রধানমন্ত্রীর পরামর্শের চিত্র বেশ খানিকটাই ফুটে ওঠে। সকাল ১০টায় রাজধানীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ পাঁচ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই উৎসব শুরু হয়। বই উৎসব উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আলোচনা অনুষ্ঠান ছাড়া পুরো অনুষ্ঠানটির আয়োজন করা হয় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে। অনুষ্ঠানে সংগীত, গম্ভীরা গান ও বাঙালি সংস্কৃতির চিত্র তুলে ধরে শিশু শিক্ষার্থীরা।

বই উৎসবের এ আয়োজনে সাকিব আল হাসান বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিশুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মাতেন। সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে শিক্ষকরা ছিলেন সার্বক্ষণিকভাবে। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অতিথিদের সমন্বয়ে আগে থেকেই সাজিয়ে রাখা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ হয়ে ওঠে শিশুদের ‘আনন্দ আশ্রম’।

শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সাকিব আল হাসান অনুষ্ঠানে আসা মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ইসরাত জাহান মিম, উৎস বড়ুয়া ও রাজধানীর মকিম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী হালিমা আক্তার জানান, তারা বই উৎসবে যোগ দিতে এসেছে। দিনটি তাদের কাছে স্বাধীনতা দিবসের মতো মনে হয়েছে। আবার আবেগে কথা বলতে পারেনি অনেক শিশু। আনন্দে মেতে ওঠায় কথা বলার সময় ছিল না তাদের।

বই বিতরণে সাকিব আল হাসানের কাছ থেকে বই নিতে পেরে অভিভাবকরা শিশুদের চেয়ে বেশি খুশি ছিলেন।

বই হাতে শিশুদের উচ্ছ্বাস অন্যদিকে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের জিম্মি করে কেউ আন্দোলন করতে পারবে না। শিক্ষাজীবন বাধাগ্রস্ত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ এসময় শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে শিক্ষা দানের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

নতুন বই হাতে শিশুদের উচ্ছ্বাস প্রসঙ্গত, ২০১০ সাল থেকে সরকার নতুন বছরের শুরুতেই সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। ২০১৯ সাল পর্যন্ত মোট ২৯৬ কোটি সাত লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম