‘বছরের প্রথম দিন বই বিতরণ শিক্ষার প্রতি শিশুদের আগ্রহী করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ১৮:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৯:৩৫

বই উৎসব ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, বছরের প্রথম দিন শিশুদের হাতে বই তুলে দিলে শিক্ষার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। বছরের প্রথম দিন বই পাওয়া শিশু-কিশোরদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বছরের প্রথম দিন শিশুদের হাতে বই তুলে দিয়ে সে বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে ইসলামিক ফাউন্ডেশনের ‘বই উৎসব ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এ প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩০ লাখ বই বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নৈতিকতা-সম্পন্ন সুনাগরিক তৈরি করতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প শিক্ষা ও নৈতিকতার মান উন্নয়নে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ লক্ষ্যে সরকার ধর্ম মন্ত্রণালয়ের আওতায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প গ্রহণ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. আনিছুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ঢাকা মহানগরীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও তাদের অভিভাবক অংশ নেন।

/জেইউ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের