বিএনপি ক্ষমতার রাজনীতি করে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১২:৩৯আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৩:০৪

সেতুমন্ত্রী বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলটি ক্ষমতার রাজনীতি করে। তাদের কাছে ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে সব ভুল। তাদের লক্ষ্য যেকোনও মূল্যে ক্ষমতায় যাওয়া ও লুটপাট করা।’ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ‘ত্রাণ সমন্বয়ের’ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও বাড়বে। এটা ৯১-৯২ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। তবে, বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়।’

ওবায়দুল কাদের জানান, ‘আওয়ামী লীগ ১১, ১২, ১৩ জানুয়ারি তিন দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ করবে। শীতবস্ত্র বিতরণে দলের পক্ষ থেকে দুটি টিম করা হয়েছে। এর একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে। এতে আছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।’

দ্বিতীয়টি কমিটিতে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, নির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

অনুষ্ঠানে প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন কাদের।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার  প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম