রবিবার শুরু হচ্ছে বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৮:৪৭

বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট চালু হবে ৫ জানুয়ারি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ম্যানচেস্টার ফ্লাইট উদ্বোধন করবেন। আগে এই রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হতো, যা ২০১২ সালের সেপ্টেম্বর মাসে উড়োজাহাজ স্বল্পতার কারণে বন্ধ করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, বিজি ০০৭ ফ্লাইটটি রবিবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিমন্ত্রী মোনাজাত ও ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করবেন। বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এটি বিমানের ১৭তম ‍রুট।

বিমান জানিয়েছে, বোয়িং ৭৮৭-৯ এ মোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। বিমানের বহরে রয়েছে ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইলফোন থেকেই টিকিট কিনতে পারবেন।

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম