বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ২২:৩১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২২:৩৮

বঙ্গবন্ধুর সমাধি (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন তিনি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) অস্ট্রেলীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, নিবলেট ও তার স্বামী ডা. পিটার শ্যানন টুঙ্গিপাড়ায় অবস্থানকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান এবং স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রদ্ধা নিবেদনকালে হাইকমিশনার নিবলেট স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন মহামানব। তার জন্মশতবর্ষে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার শক্তিশালী ভূমিকা এবং সোনার বাংলা গড়ার সুদূরপ্রসারী স্বপ্নের কথা স্মরণ করি।’

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম