সুবিধা বঞ্চিতদের জন্য জনস্বার্থের মামলা বড় হাতিয়ার: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ১১:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১২:০০

সেমিনারে প্রধান বিচারপতি দেশের সুবিধা বঞ্চিত মানুষের অধিকার সংরক্ষণে জনস্বার্থের মামলা (রিট) একটি বড় হাতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘স্ট্যান্ডিং ইন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন: অন আউটলাইন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট আউটলাইন বুলেটিন (এসসিওবি)।

প্রধান বিচারপতি বলেন, ‘মানবাধিকার রক্ষা, সুশাসন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতে জনস্বার্থের মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  এছাড়া আইন ও নীতি নির্ধারণী কৌশল প্রণয়নসহ বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ধরে রাখতে জনস্বার্থে মামলার গুরুত্বপূর্ণ।’ 

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। আর স্বাগত বক্তব্য দেন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম