রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৭:২৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকারের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এদিন বিদায়ী সাক্ষাৎ করতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসেন জুলিয়া নিবলেট। এসময় অস্ট্রেলিয়ায় চলমান দাবানল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ধরনের দাবানল জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সমর্থন চায় বাংলাদেশ

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সরকারের কূটনৈতিক সহযোগির বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সরাসরি বিমান ও কার্গো পরিচালনা করাসহ, বাংলাদেশে ভিসা অফিস খুলতে ও বিনিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। হাই কমিশনার তার সরকারের কাছে বিষয়গুলো পৌঁছাবেন বলে আশ্বাস দিয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম