ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:০২

সংসদীয় কমিটির বৈঠক ধর্মীয় ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য বন্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে কমিটি।
রবিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল ওয়াজ মাহফিলে বক্তব্যের প্রসঙ্গটি তোলেন। তিনি তার নির্বাচনি এলাকার একটি উদাহরণ দিয়ে বলেন, কোনও কোনও ক্ষেত্রে ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরাও এই বিষয়ে একমত প্রকাশ করেন। এ সময় একজন সদস্য বলেন, ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। পরে কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে কমিটির সদস্য মনোরঞ্জন শীল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম