সুলতানা কামাল কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৮:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:৩৫

অ্যাডভোকেট সুলতানা কামাল ও ড. হাছান মাহমুদ

অ্যাডভোকেট সুলতানা কামাল সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। রবিবার (৫ জানুয়ারি)  সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামালের মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্রও বটে। বেগম সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি যে ঢালাওভাবে কথাটি বলেছেন এটি, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সবসময় কড়া কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।’

সুলতানা কামালের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি তাকে একটু ডাটাগুলো দেখার জন্য সবিনয়ে অনুরোধ জানাবো। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ছিল ১৮ শতাংশের কম, এখন বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ হচ্ছে ২২ দশমিক ৪ শতাংশ।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘সুলতানা কামাল নিজে দেখতে না পেলেও জাতিসংঘ কিন্তু লক্ষ্য করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনেক কাজ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশে বনভূমির পরিমাণ ছিল ৯ শতাংশ, এখন সেটি ১২ দশমিক ৭ শতাংশ। বেশ কয়েক শতাংশ বেড়েছে। ২০০৯ সালে সরকার গঠনের পর ৩০ শতাংশ শিল্প কারখানায় ইটিপি ছিল, এখন ৮৫ শতাংশের বেশি শিল্পকারখানায় ইটিপি আছে।

উল্লেখ্য, শনিবার এক অনুষ্ঠানে সুলতানা কামাল বলেছিলেন, ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা পরিবেশের কথা বেমালুম ভুলে যান। শুধু ভুলে যাওয়া নয় কখনও কখনও তারা বৈরী অবস্থানও তৈরি করেন। তার এমন মন্তব্য সম্পর্কে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

/এসআই/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক