শুভেচ্ছা সফরে মোংলায় ভারতের কোস্ট গার্ডের ২ জাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:১১

শুভেচ্ছা সফরে মোংলায় ভারতের কোস্ট গার্ডের ২ জাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতের কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় মোংলা ফেয়ারওয়ে বয় এলাকায় ‘বিজিজিএস সোনার বাংলা’ ভারতীয় জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে জাহাজ দুটিকে মোংলা বন্দর জেটিতে রাখা হয়। কোস্টগার্ড সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস সুজয়’ ও ‘আইসিজিএস সরোজিনী নাইডু’তে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অনুরাগ কৌশিক এবং কমান্ডেন্ট সুমিত ধীমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
শুভেচ্ছা সফরে মোংলায় ভারতের কোস্ট গার্ডের ২ জাহাজ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতের কোস্ট গার্ডের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে কোস্ট গার্ডের জাহাজ শুভেচ্ছা সফরে আসা-যাওয়া করছে।
শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজগুলোর অধিনায়করা খুলনা সিটি করপোরেশনের মেয়র, কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার, মোংলাবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়া কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারতীয় জাহাজ দুটিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হবে। ভারতের জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা সুন্দরবন ভ্রমণসহ খুলনা শিপইয়ার্ড এবং খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন। একই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ, বিজিবি ও র্যাগব সদস্যরা জাহাজ দুটি পরিদর্শন করবেন।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম