হাসিনা সরকার গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২০, ২২:৩৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:৫৫

গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

শেখ হাসিনা সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারই তথ্য অধিকার আইন পাশ করে নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার দিয়েছে। বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স উন্মুক্ত করেন।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ২০তম টেলিভিশন রিপোর্টার্স অব বাংলাদেশে (ট্র্যাব) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উন্নয়নের কথা দেশের মানুষকে জানানোর আহ্বান জানিয়ে গণপূর্তমন্ত্রী গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আমরা চাই না টেলিভিশন চ্যানেলগুলো অন্ধের মতো সরকারের পক্ষে নিউজ করবে। কিন্তু নেতিবাচক সংবাদের পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতির কথাও গণমাধ্যমে তুলে ধরতে হবে।’

মন্ত্রী আরও বলেন, নিজের টাকায় পদ্মাসেতু, বিদ্যুতের জন্য কানসাটে গুলিবিদ্ধ হওয়ার পরিবর্তে কৃষকদের কৃষি সরঞ্জামাদি প্রাপ্তির কথা, আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে টানেল, মেট্রোরেল, ছয় লেনের রাস্তা হওয়ার চিত্র, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সাহসী অভিযানের চিত্র গণমাধ্যমে উঠে আসুক। এছাড়াও নারীর ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণান্তকর চেষ্টা সামনে নিয়ে আসতে হবে। আমরা চাই সরকারের ত্রুটিও গণমাধ্যমে উঠে আসুক। কিন্তু একের পর এক নেতিবাচক সংবাদ হলে কর্মস্পৃহা, উদ্দীপনা ও উৎসাহ ব্যাহত হবে।’

টেলিভিশন রিপোর্টার্স অববাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী

বাঙালির নিজস্ব সংস্কৃতিতে একসময় ভয়ংকরভাবে অপসংস্কৃতি ছোবল দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের শেকড়ের সন্ধানে ফিরে যেতে হবে। অস্তিত্বের সন্ধানে যেতে চাইলে বাঙালিত্বকে খুঁজতে হবে। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন করতে হবে।’

টেলিভিশন রিপোর্টার্স অব বাংলাদেশে (ট্র্যাব)-এর সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং ট্র্যাবের প্রধান উপদেষ্টা রাজু আলীম।

 

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম