তাপসের পদত্যাগের বিষয়টি সংসদকে জানালেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২০, ১৭:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৭:২১

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ছবি: সংগৃহীত) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে সংসদের ষষ্ঠ অধিবেশন শুরুর পর স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন। কোনও সংসদ সদস্য পদত্যাগ করলে তা সংসদকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য তাপস গত ২৯ ডিসেম্বর বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। ওই দিনই তিনি তা গ্রহণ করেন। পরে স্পিকার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেন। এখন এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তাপস পদত্যাগ করেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম