দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছাই দিয়ে ধরতে চাই: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ১২:১৮আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৩:৪২

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন তাদের আমরা ছাই দিয়ে ধরতে চাই। কেউ যেন মনে না করেন, অবৈধভাবে আয় করা টাকা নিয়ে তারা সুখে থাকবেন।’

শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) এর উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা যাকে ধরতে চাই, তাকে শক্ত করেই ধরতে চাই। প্রযুক্তি ব্যবহার করে কারও অবৈধ টাকার উৎস, টাকা কোথায় যাচ্ছে, কে টাকা তুলছে, সব খোঁজ-খবর নিচ্ছি। অবৈধভাবে কেউ টাকা উপার্জন করলে তাকে সেটা আমরা ব্যবহার করতে দেবো না। আমরা তাদের বিনিয়োগ বন্ধ করবো।’

প্রশিক্ষণ নিতে আসা দুদক কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেন। আপনাদের যত বিপদ আসুক, আমরা আপনাদের পাশে থাকবো।’

কর্মশালার শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সরকার সন্ত্রাস ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে সন্ত্রাসকে রুখে দিচ্ছি। ২০১৬ সালের পর থেকে সন্ত্রাসীদের আর মাথা তুলে দাঁড়াতে দেইনি। একইভাবে দুদক দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না। আমরা যৌথভাবে কাজ করলে সরকারের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক