কেমিক্যাল মেশানো টমেটো বাজারজাত বন্ধে নির্দেশ খাদ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২০:৩৩

রাজশাহীর গোদাগাড়ীতে টমেটো প্রক্রিয়াজাত করা দেখছেন খ্যাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কেমিক্যাল মেশানো টমেটো বাজারজাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর গোদাগাড়ীতে টমেটোতে ইথানল নামক একধরনের স্প্রে ব্যবহার করার সময় তা নজরে আসে খাদ্যমন্ত্রীর। এর পরিপ্রেক্ষিতে এসব টমেটো যাতে বাজারজাত না হয়, তা নিশ্চিত করতে গোদাগাড়ী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে গোদাগাড়ী মহাসড়কের পাশে তিনি টমেটো তুলতে দেখেন। তখন তিনি গাড়ি থামিয়ে টমেটো খেতে যান এবং কৃষকদের টমেটোর প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জিজ্ঞেস করেন। মন্ত্রীর প্রশ্নে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি।
টমেটো পাকানোর জন্য কী মেশানো হচ্ছে তা তিনি দেখতে চান তাদের কাছে। তখন পাশের একটি গুদাম ঘরে রাখা কয়েকশ’ ইথানলের বোতল দেখতে পান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শ্রমিক টমেটোতে ইথানল ব্যবহার করছিলেন, তাদের বেশির ভাগেরই কেমিক্যালের ব্যবহারবিধি সম্পর্কে কোনও ধারণা নেই।
এই পরিস্থিতি দেখে খাদ্যমন্ত্রী নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের বিশেষজ্ঞ টিমকে মাঠে গিয়ে টমেটোর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কেমিক্যাল মিশ্রিত টমেটো যাতে বাজারজাত না হয় সেজন্য গোদাগাড়ী উপজেলার ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে টমেটো উৎপন্ন হয় এবং বেশির ভাগ কৃষক টমেটো চাষের সঙ্গে জড়িত।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম