সীমান্তে বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৩:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:০০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তে বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন সরকার। এ বিষয়ে ভারতকে অবহিত করা হবে।

রবিবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা চাই সীমান্তে যেন কেউ না মারা যায়। তারাও (ভারত) বলেছে একজনও যাতে না মারা যায়। দুর্ভাগ্যজনকভাবে এটি হচ্ছে। এজন্য আমরা উদ্বিগ্ন এবং আমরা বিষয়টি ভারতকে জানাবো। আমরা চাই তারা যেন সীমান্তে হত্যা নিয়ে তাদের যে অবস্থান সেটির বাস্তবায়ন করে। যাতে করে একজনও মারা না যায়।’

ভারতের মিডিয়াতে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতল’ এ সম্পর্কিত খবরের বিষয়ে তিনি বলেন, ‘ভারতীয়রা একটু বেশি করে। মিডিয়া বলছে শীতল, কিন্তু আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ। কিন্তু সমস্যা বের করছে মিডিয়া। যেমন গতকাল (শনিবার) তারা একটি ননইস্যু বের করেছে। ভারতের থিংক ট্যাংক একটি ইভেন্ট করছে এবং আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আগেভাগেই বলেছি যেতে পারবো না। তখন তারা আমাদের প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানায়। তিনিও যাবেন বলে তাদেরকে জানানি। যেহেতু এনভয় কনফারেন্স করছি তাই সেখানে আমাদের প্রতিমন্ত্রীর সেখানে থাকা উচিত। এখানে (ভারতে) দ্বিপক্ষীয় কোনও বিষয় নেই। প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তিনি যেতে পারবেন না। এরপরেও পত্রিকায় যা লেখা হয়েছে তা ঠিক না। তারা বিভিন্নভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে।’ 

কাশ্মিরের ছাত্রদের বাংলাদেশ ভিসা দিচ্ছে না— এ বিষয়ে ভারতের মিডিয়াতে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, ‘এটি একদম মিথ্যা খবর। যে খবর প্রকাশ হয়েছে সেটি একদম মিথ্যা ও বানোয়াট।’

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক