ফখরুলকে হাছান মাহমুদ, মুজিববর্ষে খালেদা জিয়া কী অবদান রাখতে পারবেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৪:১৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৪:৪৭

ফখরুলকে হাছান মাহমুদ, মুজিববর্ষে খালেদা জিয়া কী অবদান রাখতে পারবেন? ‘খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন, এটা মানুষের কাছে কতটুকু পৌঁছাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মুজিববর্ষে কী অবদান রাখতে পারবেন?’
রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘গত দুই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে মুজিববর্ষ পালন মানুষের কাছে কতটুকু পৌঁছাবে? আমিও তার কাছে প্রশ্ন রাখতে চাই, খালেদা জিয়া যিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার দিন মিথ্যা জন্মদিন পালন করে কেক কাটেন, তিনি মুজিববর্ষে কী অবদান রাখতে পারবেন? তাকে জেল থেকে মুক্তি দিলে তিনি আবারও ১৫ আগস্ট কেক কাটার সুযোগ চান?’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যারা ডাক্তার আছেন, তারা নন বরং বিএনপির নেতারাই বড় ডাক্তার। কারণ তারা বলছেন, খালেদা জিয়ার অসুস্থতা নাকি গোপন করা হচ্ছে। আসলে খালেদা জিয়ার স্বাভাবিক অসুস্থতাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে তাকে মানুষের সামনে খাটো করা হচ্ছে। এই পথ অনুসরণ না করতে বিএনপিকে অনুরোধ করবো।’
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে মন্তব্য করে হাছান মাহমুদ আরও বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি সবসময় অপরাজনীতিতে ব্যস্ত। তার অসুস্থতা পুরনো। এই সমস্যা নিয়ে তিনি দু’বার প্রধানমন্ত্রী, দু’বার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি’র মতো একটি দলের নেতৃত্ব দিয়েছেন। তাই খালেদা জিয়া যতটুকু অসুস্থ তার চেয়ে বেশি দেখিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি মো. ওয়াকিল উদ্দিন, সম্পাদক রফিকুল ইসলাম রতন এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এইচএন/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম