মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৫:৫০

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মধ্যপ্রাচ্য নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চাই। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা দেখা দিলে তা আমাদের জন্য অসুবিধাজনক হবে। আমরা মনে করি যুদ্ধ কোনও সমাধান নয়। আমরা যেখানে যাই সেখানে স্থিতিশীলতা ও শান্তির পক্ষে বলেই যাচ্ছি। এক্ষেত্রেও আমরা তাই করেছি।’ 

রবিবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় অখণ্ডতায় বিশ্বাস করি। অন্য কেউ দখল করুক এটি আমরা চাই না।’

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তাদের বলবো তারা যেন সজাগ থাকেন। যাতে সমস্যা থেকে দূরে থাকতে পারেন। আমরা ইতোমধ্যে তাদের পরামর্শ দিয়েছি।’

আবুধাবিতে এনভয় কনফারেন্স বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের অনেক স্বার্থ আছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের উপদেশ, দিকনির্দেশনা দেবেন এবং তারাও তাদের সমস্যা তুলে ধরবেন।’ 

তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানে মিশনের কার্যাবলি, কর্মপরিকল্পনা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, বাংলাদেশের ৫০তম স্বাধীনতাবার্ষিকী উদযাপন, অর্থনীতি, কূটনীতি, মধ্যপ্রাচ্য থেকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্যসহ অন্যান্য বিষয় বাধা-বিপত্তিগুলো উপস্থাপন করার সুযোগ পাবেন রাষ্ট্রদূতরা।’ 

মধ্যপ্রাচ্যে স্বার্থের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ বাড়াতে চাই, বাণিজ্য বাড়াতে চাই, দক্ষ লোক পাঠাতে চাই। কিছু কিছু অসুবিধা হচ্ছে এবং আমাদের রাষ্ট্রদূতেরা সেটি তুলে ধরবেন।’

সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক বিলিয়ন ডলারের একাধিক বিনিয়োগের প্রস্তাব পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রিফাইনারি, জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাব আছে এবং প্রতিটি বিষয়ে কাজ চলছে। প্রক্রিয়াটি অত্যন্ত লম্বা এবং প্রধানমন্ত্রী গেলে পরে এটি ত্বরান্বিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী বছর প্রধানমন্ত্রীকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্টের দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি নীতিগতভাবে সেটি গ্রহণ করেছেন।’

এছাড়া ঢাকায় ক্লাইমেট এডাপ্টেশন সেন্টার তৈরি করতে হতে যাচ্ছে। খুব শিগগিরই অনেক ধরনের পদক্ষেপ আমরা অন্যদের জানাতে পারবো এবং অন্যদের পদক্ষেপ সম্পর্কে জানতে পারবো।

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম