ওমানের নতুন সুলতানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৯:৫৮

প্রধানমন্ত্রী ও নতুন সুলতান হাইথাম বিন তারিক ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১২ জানুয়ারি) অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী নতুন সুলতানের নেতৃত্বের প্রতি ওমানের জনগণের আস্থা এবং বিশ্বাসেরই প্রতিফলন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি আপনার বিপুল অভিজ্ঞতা ও গভীর প্রজ্ঞার মাধ্যমে আপনি চলমান অগ্রগতি বজায় রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনসহ দেশে ওমানকে আরও এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবেন।’
শেখ হাসিনা বলেন, পারস্পরিক স্বার্থে দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক বজায় রাখতে তিনি নতুন সুলতানের সঙ্গে আরও আলাপ-আলোচনাসহ কাজ করার অপেক্ষায় রয়েছেন।
তিনি আরও বলেন, ‘আপনার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও বৈচিত্র্যময় হবে বলেও আমি বিশ্বাস করি।’
প্রধানমন্ত্রী নতুন সুলতানের অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি ভ্রাতৃপ্রতীম ওমানের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর হাইথাম বিন তারিককে ওমানের নতুন শাসক হিসাবে ঘোষণা করা হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম