ঢাকার দুই সিটির ভোট পেছানোর দাবি সরকার দলীয় এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ২১:২১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:২৫

ঢাকার দুই সিটির ভোট পেছানোর দাবি সরকার দলীয় এমপির ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের তারিখ দুই দিন পেছানোর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, ‘ভোটের তারিখ পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এই আপিলের মাধ্যমে ভোট পেছানোর সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশেও ভোটের তারিখ দুই দিন পিছিয়ে দিতে পারেন।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-বিষয়ে আলোচনায়  অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

পঙ্কজ নাথ বলেন, ‘আমার মনে হয় সরস্বতী পূজার দিন ভোটের তারিখ রাখা একটি ষড়যন্ত্র। কারণ, হিন্দু ধর্মাবলম্বীরা নৌকায় ভোট দেন। এর মাধ্যমে তাদের ভোটের দিন পূজায় ব্যস্ত রাখা হবে। এতে অন্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

ভোট পেছানোর স্বার্থে এসএসসি পরীক্ষা পেছানোর প্রস্তাব দিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নানা কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়। এবারের এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিয়ে ভোটও দুই দিন পিছিয়ে দেওয়া যায়। কারণ, ২৯ জানুয়ারি সকাল থেকে পূজার লগ্ন শুরু হয়ে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত থাকবে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী—আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম