ইসি’র নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৭:৫৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৪


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) যা বলবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী কাজ করবে। আর একইদিনে সিটি নির্বাচন ও সরস্বতী পূজা পড়ায় নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি ইসির। এই সিদ্ধান্ত তারা নেবে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনও কারণ নেই।’
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক দায়িত্ববান। কাজেই আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনও শঙ্কা নেই। ইসি আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই।’
তিনি আরও বলেন, ‘গত নিবার্চনে আমরা যেসব ওয়াদা করেছিলাম তা পূরণ করা হয়েছে। এই কারণে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শুধু শিক্ষার হার না, সবকিছুতে আমরা সফল, যা বলে শেষ করা যাবে না।’
তিনি বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর এখন দেশের সাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। অভিভাবকরা বুঝতে শিখেছেন শিক্ষার বিকল্প নেই। জোর গলায় বলতে পারি, দেশের প্রত্যন্ত এলাকায়ও কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে না। প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সব স্কুলেই অবকাঠামো উন্নত করা হয়েছে। এ কারণে আমরা সবস্তরে শিক্ষার সুফল পাচ্ছি।’

/এসজেএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম