চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ১০টি দোতলা বাস দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ০৯:৫২ আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১০:১০

দোতলা বাস চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে ১০টি দোতলা বাস দিয়েছেন। বিআরটিসির এক কর্মকর্তা বলেন, ‘এই বাসগুলো বন্দরনগরীর দু’টি রুটে সকাল ও সন্ধ্যায় চলাচল করবে। ২০ জানুয়ারির পর থেকে বাসগুলো চলাচল শুরু করবে।’
শিক্ষার্থীরা বিশেষ করে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও  মাদ্রাসার শিক্ষার্থীরা যেকোনও গন্তব্যে ন্যূনতম ৫ টাকা ভাড়ার বিনিময়ে এই বাসে চলাচলের সুযোগ পাবে।
এসব বাসের সামনে এবং পেছনে ‘সততা বাক্স’ নামে দু’টি বাক্স রক্ষিত থাকবে যেখানে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগেই এর ভাড়ার টাকা জমা করবেন।
এই বাস চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত খরচ এবং গণপরিবহনের ওপর নির্ভরতা কমবে বলেই সাধারণ জনগণের ধারণা।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য এই ১০টি দোতলা বাস উপহার প্রদান করেছেন এবং প্রধানমন্ত্রী নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিগগিরই এই সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
এই বাসের ১ নং রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউ মার্কেট ভায়া বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগি পাহাড়, অন্দরকিল্লা এবং কোতোওয়ালি এলাকা। ২ নং রুটটি হচ্ছে- অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকা।
এসব বাস পরিচালনার ব্যয়ের ঘাটতি পূরণ করতে, জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকার বিজ্ঞাপন প্যাকেজের জন্য ২ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিআরটিসি ডিপো সূত্রে জানা গেছে, ছুটির দিন ছাড়া প্রত্যেকদিন সকালের শিফটের বাসগুলো সকাল ৬টা ১৫ মিনিট থেকে সোয়া ১২ পর্যন্ত এবং বিকালের শিফট ৪টা থেকে ৫টার মধ্যে চলাচল করবে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত