সিটি নির্বাচনের জন্য একদিন পেছালো বইমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৮:১০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:২৮

সিটি নির্বাচনের জন্য একদিন পেছালো বইমেলা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য এবার অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের সময় একদিন পিছিয়েছে বাংলা একাডেমি। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি এই বইমেলা উদ্বোধন করা হবে। আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু একই দিনে সরস্বতী পূজা হওয়ায় ওই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলো সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সময় পরিবর্তনের দাবির মুখে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ফলে বাংলা একাডেমিও অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের সময় একদিন পিছিয়ে দেয়।

উল্লেখ্য, প্রথা অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হয়। প্রতিবছর বইমেলা উদ্বোধন করেন সরকার প্রধান।

/ইউআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম