৮২ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ০০:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০০:৩৫

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)

২০১৮–২০১৯ অর্থ বছরে বাংলাদেশের মোট ১৫ হাজার ৪২১ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, বিশ্বের ৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংরক্ষিত আসনের মমতা হেনার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য  জানান। তিনি জানান, চীন, ভারত, সিঙ্গাপুর, উগান্ডাসহ ৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে। ঘাটতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বর্তমানে নেপাল ছাড়া সার্কভুক্ত সব দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে। ২০১৮–২০১৯ অর্থবছরে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানে মোট পণ্য রফতানির পরিমাণ ছিল এক হাজার ৪০৮ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার। এ সময় এসব দেশ থেকে আমদানির পরিমাণ ছিল ৮ হাজার ৩৯৬ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৬ হাজার ৯৮৮ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

সংরক্ষিত আসনের নাজমা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এবার বাণিজ্য মেলায় ২১টি দেশ অংশগ্রহণ করছে। বাণিজ্য মেলার মাধ্যমে বিদেশের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে।

বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান অর্থ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

ফরিদপুর-১ আসনের মনজুর হোসেনের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানান, পরিসংখ্যান বুরোর তথ্য মতে তৈরি পোশাক খাতের মোট লোকবল ৩৩ লাখ ১৫ হাজার। এর মধ্যে নারী শ্রমিক ১৫ লাখ ৩১ হাজার। বিজিএমইএর তথ্য মতে, তৈরি পোশাক কারখানায় ৪০ লাখ নারী রয়েছে যার ৬০ শতাংশ নারী। বিকেএমইএর তথ্য মতে তৈরি পোশাকখাতের শ্রমিক ৩৫ লাখ এর ২১ লাখ ২৮ হাজার নারী। দেশে তৈরি পোশাক ও নিট শিল্পে (ইপিজেড ব্যতীত) ২৫ লাখ ৭৪ হাজার ৪৯৮ জন শ্রমিক রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক