বাংলাদেশ-কসোভো সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ০৭:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৭:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফিউনার উরিয়ার সৌজন্য সাক্ষাৎ, ছবি- ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং কসোভোর মধ্যে সহযোগিতার  ক্ষেত্রগুলো খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রফতানি এবং কোনগুলো আমদানি করতে পারি।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার (২১ জানয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফিউনার উরিয়া সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। কেননা দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং এর বাইরেও একটি ব্যাপক বাজার রয়েছে।’

নবনিযুক্ত কসভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে তার (কসভো রাষ্ট্রদূতের) দায়িত্ব পালনকালীন সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কসোভো রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ‘সমগ্র বিশ্বে আপনার (শেখ হাসিনা) এবং বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রয়েছে,’ বলেন তিনি। কসোভা রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করেন এবং বলেন, ‘আমি দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করবো এবং আমি এই সহযোগিতাকে আরও বাড়াতে চাই।’ তিনি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘আপনাদের আইসিটি খাতটি খুব সমৃদ্ধ।’

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সচিব মো. তোফাজ্জ্বল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস

 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম