পাসপোর্ট বহির্বিশ্বে একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ০৮:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৮:২৪

রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাসপোর্ট হলো বহির্বিশ্বে একটি দেশ ও জাতির মর্যাদা নির্দেশক ও গুরুত্বপূর্ণ জাতীয় দলিল।

বুধবার (২২ জানুয়ারি) ই-পাসপোর্ট প্রদান উপলক্ষে দেওয়া মঙ্গলবার এক বাণীতে তিনি বলেন, “বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়। দেশে ও বিদেশে উপযুক্ত নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও অবাধ চলাচলের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর পরিবর্তে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ‘ই-পাসপোর্ট’ প্রদান একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি।”

আন্তর্জাতিক মানের আধুনিক সেবাধর্মী এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন। তাঁর এ স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এই যুগে সর্বক্ষেত্রে উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে।’

আবদুল হামিদ বলেন, ‘মুজিববর্ষের শুভলগ্নে দেশের জনগণের হাতে ই-পাসপোর্ট পৌঁছে দেওয়া জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরও একটি মাইলফলক, যা জাতি হিসেবে আমাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আমি আশা করি, জনগণকে দ্রুততম সময়ে নির্বিঘ্ন সেবাপ্রদানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।’

তিনি বলেন, ‘জনসেবাই সরকারের মুখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সেবার মানোন্নয়নে আরও তৎপর থাকবে – দেশবাসী তা প্রত্যাশা করে।’

তিনি ই-পাসপোর্ট কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী