মুজিববর্ষ উদযাপন: সেবার মান উন্নত করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে দেশি-বিদেশি পর্যটক ও বিমানের যাত্রী সাধারণকে অবহিত করাসহ বিমানের সব রুটে যাত্রীসেবার মান উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। বৃহস্পতিবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পরিকল্পনা নিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির সঙ্গে সমন্বয় সভায় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা বলেন। জাতীয় বাস্তবায়ন কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী তার বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে বিদেশে মুজিববর্ষের প্রচারণার ওপর জোর দেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব বিমানবন্দর এবং পর্যটন কেন্দ্রগুলো সজ্জিত করাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত সময়কালকে  ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানসহ আরও অনেকে।

/ইউআই/টিএন/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ