‘আগামী বছরের জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ২৩:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২৩:৩৫

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

আগামী বছর জুনে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর উপাচার্য ও পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মেগা প্রজেক্টের প্রথম পদ্মা সেতুতে বাংলাদেশের প্রকৌশলীরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) মিলনায়তনে সিভিল ইংঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ক্যারিয়ার এক্সপো-২০২০’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে অনেকে ইঞ্জিনিয়ারিং পাস করেও বেকার থাকছে। প্রতিবছর দেশে অনেক প্রকৌশলী তৈরি হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, দেশে অনেক অনুমোদনহীন কারখানা চালু রয়েছে, যেগুলো পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করছে। এখনই নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে, তা না হলে আমাদের পরিবেশের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়বে।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাক্তার এম আর কবির, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের টেকনিক্যাল সার্ভিসিংয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ড. মো. আব্দুল্লাহ আল মামুন, রিজ পার্ক ফোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান, ইঞ্জিনিয়ার মো. আলম তালুকদারসহ আরও অনেকে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম