আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, যাবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২০, ০৯:৫৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১২:১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হবে আজ সোমবার (২৭ জানুয়ারি)। রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তনে যোগ দেবেন। রবিবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি সোমবার বেলা ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠেয় সমাবর্তনের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করবেন অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল। অনুষ্ঠানে মোট দু’হাজার ৮৮৮ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীও উপস্থিত থাকবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, শিক্ষা ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য সমাবর্তন অনুষ্ঠানে মোট ১৪ জনকে স্বর্ণপদক ও ৫২ জনকে ডিন পদক প্রদান করা হবে।
২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করে। কুমিল্লার ময়নামতির শালবন বিহারে ২৫০ একর জায়গার ওপর বিশ্ববিদ্যালয়টি স্থাপিত।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ইতোমধ্যে নিমন্ত্রণপত্র ও সমাবর্তন গাউন সংগ্রহ করেছেন। খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি