চীন ও কোরিয়া থেকে যারা আসছেন তাদের পর্যবেক্ষণে রাখবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১২:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (ফাইল ফটো) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি। তাই চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।
আবদুল মোমেন বলে, ‘যারা ওইসব জায়গা থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখবো, যেন কোনও ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।’
উল্লেখ্য, বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনেক চীনা নাগরিক কর্মরত আছেন।
এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে, এজন্য কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’
বিমানবন্দরে স্ক্যান চালু করা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী নেতিবাচক জবাব দেন। আব্দুল মোমেন ভ্রমণ সতর্কতার বিষয়ে বলেন, ‘আমরা কোনও ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনও আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনও রেসট্রিকশন দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।’
তিনি বলেন, ‘চীনের উহান থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।’
আবদুল মোমেন বলেন, ‘আমরা এ ব্যাপারে সজাগ এবং দেশেও সে ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালও তৈরি আছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে বৈঠক আছে। তবে এই রোগের প্রতিষেধক কী, আমরা তা এখনও জানি না।’

/এসএসজেড/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক