সংসদে ট্রেন দুর্ঘটনার কারণ তুলে ধরলেন রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৮:১৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:২১

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জাতীয় সংসদে ট্রেন দুর্ঘটনার কারণ তুলে ধরেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে রেল দুর্ঘটনার কারণ উল্লেখ করেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, যেসব কারণে রেল দুর্ঘটনা ঘটে তা হলো- জনবল সংকটে কোচ, ব্রিজ ইত্যাদি মেইনটেন্যান্সের অভাব, অবৈধ লেভেল ক্রসিং দিয়ে অনিয়ন্ত্রিত সড়কে যান পারাপার, রেলওয়ের ইঞ্জিন বিকল, ট্রেন থেকে যাত্রীদের পড়ে যাওয়া বা লাফ দেওয়া, রেল ট্র্যাক ভাঙা, টেলিফোন ব্যবস্থা বিকল, লাইনের পয়েন্ট ফেটে যাওয়া, লাইনচ্যুতি, রেলগাড়িতে ধ্বংসাত্মক কার্যকলাপ, ট্রেন লাইনের ওপর দিয়ে পশুপ্রাণির চলাচল, অত্যাধিক বন্যায় ট্রেন চলাচল বিচ্ছিন্ন, দুই ট্রেনের ‍মুখোমুখি সংঘর্ষ ইত্যাদি।
এছাড়া জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম ভায়া কুমিল্লা, লাকসাম রেলপথ নির্মাণের সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষার বাস্তবায়ন অগ্রগতি ৬২ শতাংশ।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম