নতুন চারটি মেরিন একাডেমিতে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে এবছর: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ১৫:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৬:০০

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, ‘মেরিটাইম সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে। এই সেক্টরের উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেরিনারদের বিপুল চাহিদা বিবেচনায় বরিশাল, সিলেট, রংপুর ও পাবনায় নতুন চারটি মেরিন একাডেমিতে এবছর থেকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে।’

আজ বুধবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে  ৫৪ ব্যাচ  ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড (মুজিব শতবর্ষ গ্রাজুয়েশন প্যারেড) অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মেরিন একাডেমির কমান্ডেন্ট ড. সাজিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে আধুনিক ও বিশ্বমানের দক্ষতানির্ভর কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।’

দুই বছর মেয়াদী ৫৪ তম ব্যাচে ১০৪ জন ক্যাডেট  নটিক্যাল (নৌ) ও  ইঞ্জিনিয়ার (প্রকৌশল) শাখায়  গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এর মধ্যে ইঞ্জিনিয়ার শাখায় ৫৫ জন, নটিক্যাল শাখায় ৪৯ জন শিক্ষার্থী। এবার সেরা ক্যাডেট হিসেবে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত হন মো. সালমান হাসান। সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখায় আবু সালেহ এবং প্রকৌশল শাখায়  ইকবাল মাহমুদ ইকরা নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্য পদক লাভ করেন। শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম