‘বিদেশি কূটনীতিকরা নিয়ম না মানলে চলে যান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ২০:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২৩:২৭

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি কূটনীতিকরা কোড অব কনডাক্ট না মানলে তাদের দেশে ফেরত যাওয়ার জন্য বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নির্বাচনের দুই দিন আগে যুক্তরাজ্যের দূতাবাসে একটি বৈঠকের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের একটি কোড অফ কনডাক্ট আছে এবং কূটনীতিকদের একটি কোড অফ কনডাক্ট আছে। আমরা আশা করি তারা সেই মতো কাজ করবেন। তাদের দায়িত্ববোধ থাকা উচিত।’

তারা কোড অফ কনডাক্ট না মানলে কী করবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মানবেন না, তাদের বলবো—আপনারা এখান থেকে চলে যান।’

আব্দুল মোমেন বলেন, ‘এটি দুঃখজনক যে বিদেশি দূতাবাসগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট নাক গলান। নিজেদের কাজ বাদ দিয়ে নাক গলানোটা সমীচীন নয়।’

নির্বাচনে কূটনীতিকদের চলাফেরার বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্বাচন কমিশনের অধিকার এবং এ বিষয়টি তারাই নির্ধারণ করবেন; পররাষ্ট্র মন্ত্রণালয় নয়।’

/এসএসজেড/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম