বঙ্গবন্ধুর তৃতীয় স্মৃতিকথা ‘আমার দেখা নয়াচীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৪

‘আমার দেখা নয়াচীন’  বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় স্মৃতিকথামূলক গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন।

উন্মোচন শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে খাতা সেন্সর করে দেওয়া হতো। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের মতো করে লেখা। মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।’

‘৫২ সালে বঙ্গবন্ধু চীনে শান্তি সম্মলনে গিয়েছিলেন। পূর্ববঙ্গ থেকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে যাবার পথটি, কীভাবে গিয়েছেন তার বিস্তারিত বর্ণনা আছে। বিশেষভাবে লক্ষণীয়, এই বইতেই লেখা আছে—তিনি শান্তি সম্মেলনে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। মনোজ বসু তার বইতে একথা লিখেছেন। এসবই এই বইতে পাওয়া যাবে।’

মোড়ক উন্মোচনকালে সঞ্চালক রামেন্দু মজুমদার বলেন, ‘‘বঙ্গবন্ধুকে লেখালেখিতে সবসময় উদ্বুদ্ধ করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর উদ্যোগে ইতোমধ্যে জাতি হাতে পেয়েছে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা। এটি তাঁর তৃতীয় স্মৃতিকথা—‘আমার দেখা নয়াচীন’।’’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু তরুণ রাজনৈতিক নেতা হিসেবে ১৯৫২ সালে পিকিংয়ে শান্তি সম্মেলন পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগদান করেন। স্মৃতিনির্ভর নয়াচীন কাহিনি ১৯৫৪ সালে কারাগারে থাকাকালীন লেখেন। বইটিতে অসাম্প্রদায়িক ভাবাদর্শ, বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রকাশ। নিজ দেশকে গড়ার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে।

/ইউআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম