করোনা ভাইরাস নিয়ে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৭

করোনা ভাইরাস নিয়ে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে সেমিনার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে (এএফএমসি) করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাব: সচেতনতা, প্রতিরোধ এবং করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. রহিমগীর। এছাড়া কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল হক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাকও প্রবন্ধ পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে সর্বস্তরের সিনিয়র ও জুনিয়র শিক্ষক এবং সব ব্যাচের ক্যাডেট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের বিভিন্ন দিক সম্পর্কে একটি সচিত্র পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম